“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব”প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে পরেশ নারায়ন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে র্যালি আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মাহাবুবা আক্তার এর সঞ্চালনায়
এই কর্মসূচি পালিত হয়। পুঠিয়া উপজেলা কার্যালয় থেকে র্যালি শুরু করে
পরেশ নারায়ন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শেষ হয়।সেই সাথে বিভিন্ন প্রতীকি মহড়ায় অংশ নেন পুঠিয়ার ফায়ার সার্ভিস ইউনিট ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
প্রদান কালে রাজশাহী ৫ পুঠিয়া দূর্গাপুর এর মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল,এতো সুন্দর আয়োজন করার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন,এবং মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এবং আপনাদের সবার সহযোগিতায় এদেশ’কে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, আমরা দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকব।
আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়ায় সভাপতিত্ব করেন,পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব লিয়াকত সালমান,তিনি বলেন,দুর্যোগের মোকাবিলা করার প্রস্তুতি রাখতে হবে। কারণ আমাদের ছোট এই বাংলাদেশ ঘন জনবসতিপূর্ণ মানুষের দেশ এখানে ছোট বড় দুর্যোগ লেগেই থাকে। তাই আমাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন এবং আমাদের সকলকে সচেতন হওয়াও প্রয়োজন বলে মনে করি।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, উপজেলা প্রকৌশলী জনাব পারভেজ নেওয়াজ খান,উপজেলা কৃষি কর্মকর্তা জনাব স্মৃতি রানী সরকার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার ও স্থানীয় সাংবাদিক বিন্দু সহ আরো অনেকে।




