![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৮:৫৯ এ.এম
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে জয়ী ইঞ্জিনিয়ার শাকিলকে শহীদ জিয়া শিশু পার্ক পরিবারের সংবর্ধনা
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) নির্বাচনে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিলকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে শহীদ জিয়া শিশু পার্ক পরিবার। বুধবার (২২ এপ্রিল) পার্ক প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে এই সংবর্ধনা দেওয়া হয়।
ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল শহীদ জিয়া শিশু পার্কের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই বিজয়ে অনুষ্ঠানের শুরুতে পার্কের অপর ব্যবস্থাপনা পরিচালক মো. নাসিম খান, এডমিন জহির রায়হান আলাল এবং ম্যানেজার নাজমুল মুজাহিদ সোহেল নবনির্বাচিত পরিচালককে পুষ্পস্তবক অর্পণ করে অভিনন্দন জানান। এরপর পার্কের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পর্যায়ক্রমে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনার জবাবে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল বলেন, "আপনাদের এই আন্তরিক অভিবাদনে আমি অভিভূত ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ জিয়া শিশু পার্ক আমার একটি পরিবারের মতো। এই প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের ভালোবাসা আমাকে আগামী দিনে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করতে নতুন প্রেরণা যোগাবে।" তিনি ভবিষ্যতের পথচলার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এ সময় পার্কের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেন, ইঞ্জিনিয়ার শাকিলের মতো একজন দক্ষ সংগঠক রাজশাহী চেম্বারের নেতৃত্বে আসায় বাণিজ্যিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে পার্কের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.