রাজশাহী-৫ আসনের শিক্ষার্থীদের বিপদে, বন্ধুর মতো পাশে দাঁড়ালেন মাননীয় এমপি

রাজশাহী জেলা করেসপন্ডেন্ট: দুর্গাপুর উপজেলার ৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়নের অন্তর্গত বক্তিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচজন পরীক্ষার্থীর নিবন্ধন ও ফরম ফিলাপের প্রায় অসম্ভব কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও ১৮ জন পরীক্ষার্থীর নাম ও ছবিসংক্রান্ত ভুলও সংশোধন করা হয়েছে।
৫৬ রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা নজরুল ইসলাম মন্ডল মহোদয়ের সরাসরি হস্তক্ষেপে এই গুরুত্বপূর্ণ কাজগুলো সম্ভব হয়েছে। তিনি এ অঞ্চলের সাধারণ মানুষের কান্ডারী, মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু এবং একজন সৎ ও লড়াকু রাজপথের সৈনিক হিসেবে ইতোমধ্যেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং বক্তিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়সহ অত্র এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ মাননীয় এমপি মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন