রাজিবপুর টু রৌমারী ডিসি রোড়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জন

কুড়িগ্রামের রাজিব পুর শিবের ডাঙ্গী এলাকায় ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর বেলা, রাজিব পুর শিবেরডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি রৌমারী থেকে ধান নিয়ে আশুগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর থেকে । শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন রৌমারীর চতলাকান্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭) এবং স্ত্রী লিপি (৩২)। এ ছাড়া কর্তিমারী এলাকার মো. বাদলের স্ত্রী শরীফা (৪৬) নিহত হয়েছেন। নিহত লিপি ও শরীফা আপন বোন। দুর্ঘটনায় দুই শিশুরও মৃত্যু হয়েছে। পঞ্চম নিহত ব্যক্তি অটোরিকশাচালক, তবে তাঁর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়ে গেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রৌমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত অটোরিকশাচালকের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন