![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ৭:১৫ এ.এম
রাণীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাণীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে র্যালিতে অংশ নেন।
র্যালিতে সংসদ সদস্য শেখ মো. রেজাউল রেজু ইসলাম ছাড়াও উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেনসহ, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.