![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৫:২৬ এ.এম
রানীনগর- আত্রাই- নাটোর আঞ্চলিক মহাসড়কে খেজুর গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা, পুলিশের তৎপরতায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার এক ডাকাত
নওগাঁর আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে খেজুর গাছের ডাল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে বেলাল প্রামাণিক (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে আত্রাই-রানীনগর-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই থানাধীন মহাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আত্রাই-রানীনগর-নাটোর আঞ্চলিক মহাসড়কের মহাদিঘী এলাকায় খেজুর গাছের ডাল ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পালানোর সময় ঘটনাস্থলে একটি দেশীয় লোহার তৈরি ছোড়া ফেলে যায় তারা।
পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বেলাল প্রামাণিককে গ্রেপ্তার করে। তিনি আত্রাই উপজেলার মহাদিঘী দক্ষিণপাড়া গ্রামের মৃত কেরামত প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার বেলাল প্রামাণিকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.