রামগতি থানার আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগতিতে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) উপজেলার ৯ নম্বর চরগাজী ইউনিয়নের আলী আকবর হাজিরহাট স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে রামগতি থানা পুলিশের উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলমাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে, র‍্যালিতে রামগতি থানা পুলিশের সদস্যরা বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সচেতন হলে মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। এ সময় তারা সবাইকে মাদক থেকে বিরত থাকার এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকায় কেউ মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
র‍্যালিতে শিক্ষার্থী, পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, একদিনেই ৪৪৯ মামলা এসব মামলায় মোট ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টায় ৪৪৯টি

গণপূর্তের লটারি প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও জালিয়াতির অভিযোগ: নির্দিষ্ট করে ঢাকা থেকে পুনরায় ঢাকায় পোস্টিং, ফ্যাসিস্টদের পুনর্বাসন

লটারির মাধ্যমে বদলি করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নামে গণপূর্ত