রায়েন্দায় জাগরণী চক্র ফাউন্ডেশনের ৭৭৬তম শাখার উদ্বোধন

জাগরণী চক্র ফাউন্ডেশনের ৭৭৬তম শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খুলনা জোনের পিরোজপুর এরিয়ার আওতাধীন রায়েন্দা শাখায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-পরিচালক, বরিশাল অঞ্চলের জনাব কৃষ্ণপদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার জনাব মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার শেখ আব্দুর সবুরসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আজাদুল কবীর আরজু’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষ্ণপদ সরকার বলেন, সাধারণ মানুষের কাছে সহজে ঋণ ও প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই জাগরণী চক্র ফাউন্ডেশনের শাখা সম্প্রসারণ করা হচ্ছে। ঋণের অর্থ অবশ্যই যে প্রকল্প বা কাজে নেওয়া হয়েছে, সেই কাজে ব্যবহার করতে হবে এবং নির্ধারিত সময়ে নিয়মিত কিস্তি পরিশোধ করতে হবে। ঋণের সঠিক ব্যবহার একজন গ্রাহকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি জাগরণী চক্র ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, প্রতিষ্ঠানটি শুধু ঋণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়; স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমেও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নতুন শাখার মাধ্যমে রায়েন্দা ও আশপাশের এলাকার সাধারণ মানুষ এসব সেবা আরও সহজে গ্রহণের সুযোগ পাবেন।
বক্তারা বলেন, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আজাদুল কবীর আরজু’র স্বপ্ন ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিষ্ঠানের কার্যক্রম পৌঁছে দেওয়া। পাশাপাশি প্রতিষ্ঠানের কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণ করাও ছিল তাঁর অন্যতম স্বপ্ন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশব্যাপী শাখা সম্প্রসারণের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নতুন শাখার কার্যক্রম সফলভাবে পরিচালনা এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Winnita Casinò

Winnita Casinò Winnita Casino è l’ideale per chiunque voglia divertirsi