রাস্তার মাপজোখ নেওয়া হলেও এখনো শুরু হয়নি পাকা করার কাজ

দিনাজপুরের খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের হাপিজ মেম্বারপাড়া থেকে ছায়েদ চেয়ারম্যানপাড়া পর্যন্ত রাস্তা পাকা করার লক্ষ্যে ইতোমধ্যে মাপজোখ নেওয়া হয়েছে। তবে মাপজোখ নেওয়ার পরও এখন পর্যন্ত রাস্তা পাকা করার কাজ শুরু হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা না হওয়ায় বর্ষাকালে চলাচলে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ মানুষের যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাস্তাটি পাকা করার কাজ শুরু করবে। এতে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।
স্থানীয়দের দাবি—মাপজোখের পর আর বিলম্ব না করে দ্রুত রাস্তা পাকা করার কাজ শুরু করা হোক।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত, বিতরণ করা হলো ট্যাব

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের