রিজভী ও লিংকনকে নতুন দায়িত্ব দেওয়ায় গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল​

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং গোবিন্দগঞ্জ (গাইবান্ধা-৪) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।​
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের নেতৃত্বে মিছিলটি বের হয়।​দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 পরে জেলা ছাত্রদল কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।​
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব।​ সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুজ্জামান রবিন, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরমান হোসেন বাপ্পি এবং শহর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মুন।​ গাইবান্ধা কৃষি ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি ইশরাক চৌধুরীসহ জেলা, উপজেলা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ আনন্দ মিছিলে অংশ নেয় ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন