রূপগঞ্জে অস্ত্র-রামদাসহ কিশোর গ্যাং লিডার কুত্তা শ্রাবণসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তাঁর তিন সহযোগীকেও আটক করা হয়েছে।
গ্রেপ্তার অন্যরা হলেন—সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)। শ্রাবণের বয়স ২০ বছর।
এসআরবি-১১ জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারাবো এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬০ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও ছয়টি রামদা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, শ্রাবণ রূপগঞ্জ ও আশপাশের এলাকায় কিশোর ও উঠতি বয়সী তরুণদের নিয়ে একটি সংঘবদ্ধ গ্যাং পরিচালনা করতেন। তাঁর বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ ১৮টি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।
এসআরবি-১১-এর ভাষ্য অনুযায়ী, শ্রাবণের নেতৃত্বাধীন গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংঘর্ষ, গোলাগুলি, হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ফল ব্যবসায়ী রনি হত্যাকাণ্ডের সঙ্গেও শ্রাবণ ও তাঁর অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এ ছাড়া তারাব পৌরসভার টাটকি এলাকায় মামলা তুলে না নেওয়াকে কেন্দ্র করে মামলার বাদী আমেনা বেগমের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগও রয়েছে শ্রাবণ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ির বাসিন্দাদের হত্যার চেষ্টা করা হয়েছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জাতিসংঘে ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব মার্কিন গোয়েন্দা সংস্থার

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার