![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:৩৪ পি.এম
রূপগঞ্জে ডাকাতির চেষ্টা অপহরণ, নাশকতা ও মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২জন গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম শীতলক্ষা নদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ডাকাতির চেষ্টাকালে চার আসামীসহ অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় মোট ১২জন আসামীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার শীতলক্ষা নদীতে ট্রলারে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়দের সহযোগিতায় চনপাড়া ফাড়ীর একদল পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাত সন্দেহে গন্ধর্রপুর এলাকার রেদওয়ান হোসেন, হিমেল মাহমুদ, তানভীর হোসেন ও কামরুল হাসান নামের চারজনকে গ্রেফতার করে। এছাড়া অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় আরো ৮জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.