রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা ‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি’—ইউএনও সাইফুল ইসলাম

ডেঙ্গুর ভয়াবহতা থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  র‌্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) এফএনএফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, রূপগঞ্জ-কাঞ্চনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইফুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ কাজে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, শুধু অভিযান চালিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নিয়মিত পরিচ্ছন্নতা, সচেতনতা এবং ব্যাপক জনসম্পৃক্ততা। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এবং অন্যদের সচেতন করলে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, ‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি’—এই প্রত্যয় নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে তুলতে হবে ডেঙ্গুমুক্ত রূপগঞ্জ।

পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি  র‌্যালি  বের করা হয়।  র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন