
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশা জাতীয় সিরাপ,নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ ইমন (২৪)নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা নতুনপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকৃত ইমন আহমেদ পিতা জাহাঙ্গীর আলম বাড়ি জীবননগর থানার পেয়ারাতলা গ্রামে।
র্যাব সূত্রে জানাই গোপন সাংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলা নতুন পাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইমন আহমেদ (২৪)নামের একজনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ (৫৪২) বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।(১১০) বোতল উইনসেরেক্স সিরাপ ও নগদ (=১৬৭৫০০০/=) ১৬ লক্ষ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এই ঘটনায় আটক ইমন আহমেদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়।
র্যাব-১২,সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার হান্নান হাওলাদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
