র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া সদর উপজেলা সোনারপাড়া চিংগাসপুর সাকিনস্থ জনৈক শরিফুলের বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় চলিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে, র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প এর একটি চৌকষ আভিযানিক দল গত রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর উপজেলা সোনারপাড়া চিংগাসপুর সাকিনস্থ জনৈক শরিফুল এর বসতবাড়িতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত ১নং আসামী মোঃ শরিফুল ইসলাম (৩২), পিতা মোঃ মোজাহার হোসেন, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-চিংগাসপুর (৯নং ওয়ার্ড), ইউনিয়ন-নামুজা ও ২নং আসামী মোঃ শামীম মিয়া (২৩), পিতা মোঃ মকুল হোসেন, মাতা-লাইলী বেগম, সাং-চিংগাসপুর (৯নং ওয়ার্ড), ইউনিয়ন-নামুজা, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াদ্বয়কে ১৬৮ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল, ১টি বাটন মোবাইল ও ৪টি সিম জব্দ করা হয়। জব্দকৃত আলামত এবং আটককৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।