লক্ষ্মীপুর পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে ডাস্টবিন স্থাপন

‘পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ’—এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন সড়কে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের চকবাজার এলাকায় সড়কের পাশে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
পৌর প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট চিকিৎসক ডা. রত্নদীপ পাল, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ আরও অনেকে।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার বিভিন্ন স্থানে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হবে। এর মধ্যে স্কুল-কলেজেও ডাস্টবিন স্থাপন করা হবে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট’ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নগরবাসী ডাস্টবিন ব্যবহার করবে। সেখান থেকে যথাযথভাবে পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেলযোগ্য) উপকরণ ও বর্জ্য আলাদা করে অপসারণ করা হলে নগরের বায়ু ও পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে। এতে লক্ষ্মীপুরের সার্বিক পরিবেশও উন্নত হবে।
পৌর প্রশাসক সম্রাট খীসা জানান, ‘গ্রিন লক্ষ্মীপুর’ গড়তে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আশা করি, পৌরবাসী এ কার্যক্রমের সুফল ভোগ করতে পারবেন। তিনি সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের রায়হানুল আর নেই

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বেকারত্ব দূর করা, সামাজিক