
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) লামা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মঈন উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন,আমির হোসেন আমু,সাবেক পৌর মেয়র। আবদুর রব,সাবেক উপজেলা বিএনপি সভাপতি।কাজী মোহাম্মদ ইব্রাহিম,আমির জামায়েত ইসলামি লামা।প্রভোজ বডুয়া,পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মোহাম্মদ নাজমুল হাসান,সভাপতি এনসিপি।
ফখরুজ্জামান, সভাপতি মৎসজীবি দল।
আলোচনা সভায় বক্তারা লামা উপজেলার মৎস্য সম্পদের যথাযথ ব্যবহার, স্থানীয়ভাবে মাছের উৎপাদন বৃদ্ধি এবং আমিষের চাহিদা মেটাতে আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষের গুরুত্ব তুলে ধরেন। মৎস্য চাষীদের সার্বিক সহায়তা প্রদান ও নতুন নতুন উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের তৎপরতার কথা জানানো হয়।
আলোচনা সভা শেষে লামা উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সাংবাদিক,স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





