দেশে ১০টি জেলায় পাইলট প্রকল্পের প্রথম ধাপে বান্দরবানের লামায় ১০৯৭টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান(এমপি)।
লামা উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার (১০ মার্চ) লামা উপজেলার ফাঁসিয়াখালীর ইউনিয়নের উপকার ভোগীদের নিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।বান্দরবান পার্বত্য জেলায় পাগাড়ি বাঙ্গালীসহ মোট ১২টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে কোনো জাতিগোষ্ঠীকে আলাদা করে তালিকা করা হয়নি।বেকার বা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলো এই নিয়মিত ভাতার মাধ্যমে তাদের দৈনন্দিন মৌলিক চাহিদা সহজেই পূরণ করতে পারবে।
দেশে ১০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলট প্রকল্পের আওতায় বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।পুলিশ সুপার আবদুর রহমান,জনাব মিলটন মুহুরী, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, বান্দরবান। জনাব মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, লামা।জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ লামা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, মিজ্ শামীম আরা রিনি, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান।
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ চত্তরে দলীয় সভায় যোগ দেন।




