লামায় “সবার আগে বাংলাদেশ” শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীর জন্য গাড়ি, তথ্য অধিকার এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বান্দরবানের লামায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য অফিস, লামার আয়োজনে “সবার আগে বাংলাদেশ” শীর্ষক এ জনসচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার তানভীর হাসান, লামা পৌরসভার সাবেক মেয়র আমি হোসেন এবং জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির মোঃ কাজী ইব্রাহীম।
বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারী অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নোবিপ্রবি গ্রন্থাগারে বৈধ আমদানিকৃত বই ফেরত দেওয়ার অভিযোগ আর্থিক ক্ষতির শঙ্কায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বৈধভাবে