লামা উপজেলার ঐতিহ্যবাহী লামা রিপোর্টার্স ক্লাবের গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবান সকাল ১১টায় ক্লাব প্রাঙ্গণে সভাপতি তৈয়র আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালন,নতুন সদস্য ভর্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সদস্যদের পেশাগত সুরক্ষা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়।
সভা শেষে স্থানীয় জনসাধারণের কল্যাণ ও এলাকার উন্নয়নে গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।