
নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উধনপাড়া (রহিমপুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি লাশবাহী অ্যাম্বুলেন্স উধনপাড়া (রহিমপুর) এলাকায় পৌঁছালে পথচারী সাদেককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।




