![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ৪:৪৬ এ.এম
লালপুরে ১২০ পিস ইয়াবা ও ২০ পুরিয়া হিরোইনসহ আটক -মিলন
নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে লালপুর থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ পুরিয়া হিরোইন সহ মাদক ব্যবসায়ী মিলনকে আটক করেছে লালপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল-২০২৬)বিকেলে মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মিলন সরকার (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে।এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। আটককৃত মিলন সরকার মোহরকয়া গ্রামের মমজেদ সরকারের ছেলে বলে জানা গেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ কর্মীদের জানায়,মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে হেরোইন ও ইয়াবাসহ মোহরকয়া পশ্চিমপাড়ায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানায়, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.