লালমোহনে জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভোলার লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মৎস্য অফিস সূত্রে জানা যায় শনিবার (২৫ এপ্রিল)  সকালে  উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এর আয়োজনে  ২০২৫-২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ — এপ্রিল মৎস্য আহরন নিষিদ্ধ কালীন ১৮০০শ, জেলেদের মাঝে ১২ কেজি আটা, ১০ কেজি তেল, ৪ কেজি চিনি, ৮ কেজি ডাল, ৪ কেজি লবন ও ১৬ কেজি আলু, উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীর মোট ১৮শ জেলেদের মাঝে  ৬ আইটেম খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহমদ আকন্দ, পশুসম্পদ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ, কোস্ট গার্ডের পিও মোঃ সোহেল রানা, ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন নসু, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান হাওলাদার প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মোঃ সাইফুল ইসলাম।
 উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জেলেদের মাঝে  খাদ্য সামগ্রী  বিতরণ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন