ভোলা জেলা লালমোহনের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক মডেল মাদ্রাসা ও ইসলামিক মডেল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন আজ ঘোষণা করা হয়েছে। লালমোহন থানা শিক্ষা অফিসার জনাব শাহে আলম আজ সকাল ৯ টায় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। ২১ তারিখ বৃহস্পতিবার থেকে ২৪ তারিখ রবিবার পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৫ তারিখ সোমবার সকাল ৯ টায় উপজেলা হলরুমে গত সেশনের মেধাবী, উপস্থিতি এবং এ বছরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী সকলের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে অবিভাবক সমাবেশের আয়োজন করা হবে। তাই অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, অবিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সোমবারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে মাদ্রাসার পরিচালক অনুরোধ জানান।




