![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৬, ৫:১৯ এ.এম
লালমোহন-তজুমদ্দিনের মাটি ও মানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারের সাথে সৌজন্য সাক্ষা
আজ ০৯/০৮/২৬ ইং তারিখ, মহান জাতীয় সংসদের অফিস কক্ষে মহামান্য রাষ্ট্রপতির সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ভোলার স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ০৫ নং শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও শম্ভুপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম নীরব পাটোয়ারী;
সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য শাহ্ মোঃ শাহিন শাজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ লালমোহন-তজুমদ্দিন এলাকার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিশেষ করে সোনাপুরের তীব্র নদী ভাঙন রোধে প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) অত্যন্ত মনোযোগ সহকারে এলাকার এই জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলোর কথা শোনেন এবং তা দ্রুত বাস্তবায়নের জোরালো প্রতিশ্রুতি প্রদান করেন।
লালমোহন-তজুমদ্দিনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা ও মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি, তিনি যেন উনাকে দেশ ও জনগণের কল্যাণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে দেশসেবা করার তৌফিক দান করেন। আমিন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.