
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে লালমোহন থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ সকাল ০৮:৩৫ ঘটিকায় লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ রায়পুরাকান্দি এলাকায় মেহেদী হাসানের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মোঃ আলম তালুকদার (৪০)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লালমোহন থানায় এফআইআর নং-২৮, তারিখ ১৫/০৯/২০২৬ খ্রিঃ, জিআর নং-২৪৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





