শত বছরের জমি বিরোধের অবসান, ঢোল পিটিয়ে ওয়ারিশদের জমি বুঝিয়ে দিল প্রশাসন

​আদালতের রায়ে দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান— লালমাইয়ের বড় চলুন্ডায় সীমানা নির্ধারণ করে প্রকৃত ওয়ারিশদের দখল বুঝিয়ে দেওয়া হয়েছে…

কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বড় চলুন্ডা মৌজায় প্রায় ১০০ বছরের পুরোনো ওয়ারিশন সম্পত্তির বিরোধের অবসান হয়েছে।

​আদালতের রায় ও নির্দেশনা অনুযায়ী সোমবার (২৪ আগস্ট) প্রশাসনের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে প্রকৃত ওয়ারিশদের দখল বুঝিয়ে দেওয়া হয়।

​আদালতের নির্দেশনা বাস্তবায়নের সময় ঐতিহ্যবাহী পদ্ধতিতে ঢোল পিটিয়ে জমির সীমানা নির্ধারণ করা হলে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। এ সময় আদালতের প্রতিনিধি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।

​আদালতের রায় অনুযায়ী মরহুম হাজি মোহাম্মদ মুখলেসুর রহমানের ওয়ারিশ জাকির হোসেন, আমির হোসেন, মাহমুদ হাসান, মোহাম্মদ আক্তার হোসেন ও মোহাম্মদ মোতাহের হোসেন জমির দখল বুঝে পান।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ সম্পত্তিটির সিএস খতিয়ান দাগ নম্বর ১৮, আরএস দাগ নম্বর ২৭ এবং বিএস দাগ নম্বর ২৩০।

​স্থানীয়দের দাবি, প্রায় এক শতাব্দী ধরে এ সম্পত্তি নিয়ে নানা জটিলতা ও বিরোধ চলে আসছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের রায়ের মাধ্যমে অবশেষে বিরোধের নিষ্পত্তি হওয়ায় সংশ্লিষ্ট ওয়ারিশদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মাটি কম, সম্ভাবনা অবারিত: বস্তায় আদা চাষে মাধবপুরে কৃষির নতুন দিগন্ত দুই শতকের অনাবাদি জায়গায় সবুজের সমারোহ—পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সম্ভাবনা

জমি কম, কিন্তু কৃষির সম্ভাবনা কম নয়। আধুনিক কৃষি প্রযুক্তি

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফ MB মঞ্জিলে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফ MB মঞ্জিলে মহাসমারোহে জশনে