শরণখোলায় আগুনে পুড়ে বৃদ্ধ বিধবা আয়েশা খাতুনের ঘর সহ সবকিছু পুড়ে ছাই

শরণখোলা উপজেলায় বৃদ্ধ অসহায় বিধবা আয়েশা খাতুনের (৬৭) ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়েছে। শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের ৯ নং জিনবুনিয়া ওয়ার্ডের বাসিন্দা মৃতঃ ছত্তার হাওলাদারের স্ত্রী আয়েশা খাতুন ভিক্ষা করে জীবন-জীবিকা পরিচালনা করে। আয়েশা খাতুন বলেন তিনি প্রতিদিনের মতো ভিক্ষা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তখন শোনেন তার মাথা গোজার শেষ সম্বল ঘরে আগুন লেগেছে। স্থানীয় জনসাধারণ আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হন। শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটাররা এসে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে গরিব অসহায় বিধবা আয়শা খাতুনের সবকিছু পুড়ে শেষ। আগুন লাগার বিষয়ে শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ আফতাব-ই- আলম বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডের খবর শুনে শরণখোলা  উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান দুঃখ প্রকাশ করে অসহায় বিধবা বৃদ্ধ আয়েশা খাতুনকে সহযোগিতা করার কথা বলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন