শরণখোলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত সহ তিনজন আহত হয়েছে

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্টান্ডের ব্রিজের ঢালে সড়ক দুর্ঘটনা ঘটে । আজ ৯ আগস্ট রবিবার ভোর ৫ টা ৩০ মিনিটের সময় হামিম পরিবহনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে মোটর চালিত দুটি ভ্যান গাড়ি ও একটি ইজিবাইককে চাপা দেয়। তখন ভ্যান গাড়ি চালক ৪ নং সাউথখালী ইউনিয়নের ২ নং দক্ষিণ বকুলতলা ওয়ার্ডের মৃতঃ মোঃ নুরুল হক হাওলাদারের ছেলে হানিফ ব্যাপারী (৬৫) নিহত হয় । শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় আহত হয়েছেন ৩ জন তারা হলেন হানিফ (৪৫) খোন্তাকাটা ইউনিয়নের মহিলা যাত্রী সুরমা বেগম (৩৫) ও তানভির (১৩)। মারাত্মকভাবে আহত হানিফ তার দুই পা ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হয় । দুর্ঘটনার খবর শুনে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম দ্রুত ঘটনাস্থলে পুলিশ অফিসারসহ পুলিশ সদস্যদের প্রেরণ করেন। দুর্ঘটনায়  নিহত হানিফ বেপারির লাশ সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাটে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী, সিএনজি ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

‎ হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি,