![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৭:২৪ এ.এম
শশীভূষণ থানার অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার পুলিশের বিশেষ অভিযানে মোঃ ইয়ামিন বেপারী (স্বপন), ২৮ নামে এক যুবককে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাশেম গন্জ ফায়ার হাউস এর কাচ থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ ইয়ামিন বেপারী (স্বপন) চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আবু জাহের বেপারী।
পুলিশ সূত্রে জানা যায়, শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করে তাকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
অভিযানে অংশগ্রহণকারী
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদটি পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.