![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১২:৩৬ পি.এম
শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শা উপজেলার শার্শা বাজার থেকে অপহরণকারি যুবককে আটক করা হয়েছে বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক।
আটক নূর মোহাম্মাদ বাবু শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘোপ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
অপহৃত কিশোরীর মায়ের দায়ের কৃত মামলার সুত্রে এই পুলিশ কর্মকর্তা বলেন, সাহারা আফরিন ফারহানা (১৪) নামের এক কিশোরীকে অপহরন করা হয়েছে এমনি একটি মামলা দায়ের করার পর পুলিশ অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শা বাজার থেকে অপহরণকারি নুর মোহাম্মাদ বাবুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে সেখান থেকে বর্ণিত মামলার ভিকটিম সাহারা আফরিন ফারহানাকে (১৪) উদ্ধার করা হয়।
এব্যাপারে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.