"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শালিখা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বনি আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
আলোচনা সভায় বক্তারা বলেন, শরীর ও মনের সঠিক বিকাশে পুষ্টির বিকল্প নেই। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী মায়েদের জন্য সুষম খাদ্য নিশ্চিত করা অপরিহার্য। জাতীয় পুষ্টি সপ্তাহের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করে একটি সুস্থ ও সবল জাতি গঠন করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শেখ আরিফুজ্জামান। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে।