শিক্ষার মানোন্নয়নে মানবিক উদ্যোগ: বাতাকান্দি আদর্শ স্কুল-কলেজে ১০ শিক্ষার্থীর দুই বছর বিনামূল্যে পড়াশোনা

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার পথ সহজ করতে নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজে নেওয়া হয়েছে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। প্রতিষ্ঠানের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ১০ জন শিক্ষার্থীকে টানা দুই বছর সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার পরিবেশ ও পাঠদানের মানোন্নয়নেও নেওয়া হবে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ। এই ব্যতিক্রমী। উদ্যোগের ঘোষণ দিয়েছেন বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ। তিনি টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। জানা গেছে, একাদশ শ্রেণির ক্লাস শুরুর ৩০ দিনের মধ্যে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর উপস্থিতিতে স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়ায় লটারি অনুষ্ঠিত হবে। লটারিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে নির্ধারিত পূর্ণ ভর্তি ফি পরিশোধ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত ১০ জন শিক্ষার্থীর মধ্যে যাদের নাম উঠবে, তাদের পরিশোধ করা ভর্তি ফি লটারি অনুষ্ঠিত হওয়ার পরবর্তী এক মাসের মধ্যে ফেরত দেওয়া হবে। পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তী দুই দুই বছর পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিনামূল্যে পাবেন। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মূল লক্ষ্য শুধু কয়েকজন শিক্ষার্থীকে বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা। একই সঙ্গে আর্থিক সীমাবদ্ধতার কারণে যাতে কোনো শিক্ষার্থী শিক্ষাজীবনে পিছিয়ে না পড়ে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার মানোন্নয়নেও থাকবে বিশেষ গুরুত্ব: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগের পাশাপাশি বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষার পরিবেশ, পাঠদানের মান, একাডেমিক কার্যক্রম ও সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। সংশ্লিষ্ট মহলের মতে, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ ও স্বস্তিদায়ক করে তুলতে পারে। স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা: বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, শিক্ষার উন্নয়নে ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে একটি এলাকার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন দ্রুত আনা সম্ভব। তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে এমন সৃজনশীল, মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকলে সেনবাগের শিক্ষা অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের গতি আরও বাড়বে। দীর্ঘদিনের সমাজসেবামূলক কার্যক্রম: উল্লেখ্য, লায়ন সৈয়দ হারুন এমজেএফ দীর্ঘদিন ধরে সেসবাগে শিক্ষা সমাজসেবা মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে আসছেন। শিক্ষা ও মানবিক উন্নয়নে তাঁর বিভিন্ন কার্যক্রম স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে প্রশংসা ও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। এবার বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের ১০ শিক্ষার্থীকে দুই বছর বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগটি শিক্ষার ক্ষেত্রে তাঁর আরেকটি মানবিক ও অনুকরণীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আয়োজন ও পৃষ্ঠপোষকতায় রয়েছেন, লায়ন সৈয়দ হারুন এমজেএফ-প্রতিষ্ঠাতা, সৈয়দ হারুন ফাউন্ডেশন -সভাপতি, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ এবং ব্যবস্থাপনা পরিচালক, টপস্টার গ্রুপ

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সিরাজগঞ্জ বাগবাটিতে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত-উত্তেজিত জনতা ভটভটি আটক, ইউপি সদস্যের মোটরসাইকেল ভাংচুর

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সংলগ্ন পাকা রাস্তায় ভটভটি