শিবগঞ্জ সদর ইউনিয়নে মীর শাহে আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া–৩৭ (শিবগঞ্জ–২) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

৮নং শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

 

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। তিনি শিবগঞ্জবাসীর উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপির কোনো বিকল্প নেই। তারা ঐক্যবদ্ধভাবে মীর শাহে আলমকে বিজয়ী করার জন্য মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

জনসভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন