শিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও উপকরণ বিতরণ

 এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর শহর শাখার অধীন ৭ নং বশিকপুর ইউনিয়ন।

গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে পরীক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক সারোয়ার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন ৭ নং বশিকপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মেহেরাব হোসেন, সেক্রেটারি মোঃ রাসেলসহ ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করা এবং নৈতিকতা বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে উপজেলার গণমাধ্যম কর্মীরা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের