নাটোরের লালপুর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে মানবিক সংগঠন “মানবতার তরে আমরা”। সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ মনিরুল ইসলামের উদ্যোগে ২০২১ সাল থেকে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
জানা যায়, সংগঠনটি শুধু ঈদ বা বিশেষ কোনো উপলক্ষেই নয়, বরং বছরের যেকোনো সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই সংগঠনটির প্রধান লক্ষ্য।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, মানবতার সেবায় কাজ করাই তাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।
মানবতার সেবায় যদি কোনো মহৎপ্রাণ ব্যক্তি “মানবতার তরে আমরা” সংগঠনের সাথে যুক্ত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, তবে তাকে আন্তরিকভাবে স্বাগতম।
যোগাযোগ ও সহযোগিতার জন্য:




