![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৬:২৩ এ.এম
শেরপুরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান
শেরপুররে নকলা উপজেলার পেট্রোল পাম্প ও পেট্রোলিয়ামজাত পদার্থের খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানসমূহে সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে ৯ মার্চ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার আইনে ৪টি মামলায় ৭,০০০ টাকা এবং সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ১,০০০ টাকা জরিমানা করা হয়।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া ও তেতুলতলা বাজারে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্যানিটারি ইন্সপেক্টরের সহযোগিতায় বাজার মনিটরিং করা হয়। বাজারে আগত দুধ বিক্রেতাদের দুধ ল্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করা হয় এবং ইফতার সামগ্রী বিক্রয়কারী দোকানসমূহ পরিদর্শন করা হয়।
পাইকুড়া বাজারে এক দুধ বিক্রেতার ২.৫ লিটার দুধে পানিমিশ্রণ পাওয়ায় তা উপস্থিত ৫ জন ভিক্ষুকের মাঝে ১/২ লিটার করে বিতরণ করা হয়। তেতুলতলা বাজারে আরেক দুধ বিক্রেতার ১ লিটার দুধে প্রায় ২৫০ মিলি পানি মেশানো পাওয়ায় তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয় এবং উপস্থিত সবার সামনে ১ লিটার দুধের দামে ১.২৫ লিটার দুধ বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে, জানিয়েছেন জেলা প্রশাসন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.