শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

আজ সোমবাব (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়া শেরপুর উপজেলার খন্দকার টোলা এবং বাগড়া এলাকায় অবস্থিত দুইটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়।  এসময় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যবহার না করা,অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কী করা এবং মোড়কে সঠিক ঠিকানা ব্যবহার না করা, কারখানার ভিতরে টয়লেটের ব্যবহার ইত্যাদি অপরাধে আল-মদিনা বেকারীকে ২০ হাজার ও মায়ের দোয়া বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আইন ও বিধি অনুযায়ী কারখানাটির উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়।
মোহাম্মদ মেহেদী হাসানের নের্তৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস টিম।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চকরিয়ায় ডাকাতচক্রের অস্ত্র কারখানায় পুলিশের হানা: ৩ আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

কক্সবাজারের চকরিয়ায় সংঘবদ্ধ ডাকাতচক্রের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি