![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৯:৪৯ এ.এম
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঝোলগাঁও সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝোলগাঁও সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টনভর্তি ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ২৮০ বোতল মদ জব্দ করেন বিজিবি সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.