প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৬:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ১০:১৬ এ.এম
শ্রীবরদীতে আগুনে পুড়ে সাংবাদিকদের বাড়িঘর পুড়ে ছাই
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গিলাগাছা তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন সাবেক সেনা সদস্য শফিকুল ইসলাম মিঠু,ও ঢাকা পোস্টের শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মো. নাইম তালুকদার
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পাঁচটি ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কোনো মানুষের প্রাণহানি বা শারীরিক ক্ষতি হয়নি।
আগুন লাগার সংবাদ পেয়ে আজ সোমবার দুপুরে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.