দৈনিক ‘বাংলাদেশ সময়’-এর নীলফামারী প্রতিনিধি লিটন সরকারের ওপর মাদক সেবনের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে হামলার অভিযোগ উঠেছে অ্যাডভোকেট বিপ্লবের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে অ্যাডভোকেট বিপ্লব একদল সন্ত্রাসী দিয়ে সাংবাদিক লিটন সরকারের ওপর হামলা চালান। এবং সাংবাদিক লিটন সরকারের বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়, এতে সেই গুরুতর আহত হন। পরে তাকে মেডিকেলে নিয়ে গেলে তার কাঁটা স্থানে ৭টি সেলাই দেওয়া হয়।
এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।