![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৬:৫৪ এ.এম
সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস
শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সখিপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় সখিপুর থানা চত্বরে এ সভার আয়োজন করা হয়। সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন, প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সবুর রেজা, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ উপজেলার ৪৪টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভায় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা জানান, সখিপুরে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.