সখিপুরে দূর্গা পূজায় থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

টাঙ্গাইলের সখিপুরে শারদীয় দূর্গা উৎসব ২০২৬ উদযাপন নির্বিঘ্ন করতে সখিপুর থানা চত্বরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সখিপুর থানা পুলিশের আয়োজনে শনিবার(৩ অক্টোবর) সকাল ১১টায় সখিপুর থানা চত্ত্বরে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন.. সহকারি পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম,উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শরীফুল ইসলাম,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত)কবির হাসান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার মোঃ সবুর রেজা, বিআরডিবি চেয়ারম্যান উপজেলা যুবদল আহ্বায়ক ফরহাদ ইকবালসহ উপজেলার ৪৪ টি মন্দির কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন সখিপুর থানার এসআই (সেকেন্ড অফিসার) মোঃ আশিকুর রহমান শরীফ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন