সখিপুরে ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক দুই নারী

টাঙ্গাইলের সখিপুরে ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় দুই ভুক্তভোগীর মোট ৫৯ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের সঙ্গে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানা গেছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার তালতলা চত্বরে এ ঘটনা ঘটে। আটক দুই নারী কালিহাতী উপজেলার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর এক নারীর ব্যাগের চেইন খুলে টাকা নেওয়ার চেষ্টা করেন আটক নারীদের একজন। এর কিছুক্ষণ পর অন্য এক নারীর ব্যাগ থেকে ৯ হাজার ১০০ টাকা চুরির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এগিয়ে এসে দুই নারীকে আটক করেন।এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে আটক দুই নারীকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন