
ফরিদপুরের সদরপুরে স্কাউটিংয়ে দক্ষতা, জীবনে সফলতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ৫ দিনব্যাপী সপ্তম উপজেলা স্কাউট সমাবেশ।
এ উপলক্ষে রবিবার সকালে বেগম কাজী জেবুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
শিক্ষক এফ এম ফাইজুর রহমান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শরিফ শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন শাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,সকল প্রধান শিক্ষক, ইউনিট লিডার ও স্কাউট নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের বিকল্প নাই। এজন্য তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট আন্দোলন জোড়দার করার আহবান জানান।
বাংলাদেশ স্কাউটস সদরপুর উপজেলা শাখার আয়োজনে সমাবেশে ৫২টি বিদ্যালয় অংশগ্রহণ করছে।




