সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় মো: আমিরুল ইসলাম দুঃখু (৪৫) নামে বাংলাদেশ আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেফতার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
​শুক্রবার (১৬ অক্টোবর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আমিরুল ইসলাম দুঃখু কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের মো: মনির হোসেনের ছেলে। পুলিশি প্রতিবেদন সূত্রে জানা গেছে, তিনি কুশনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।
​পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার মামলা নম্বর-১৬ (তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬) এবং জিআর নম্বর-১১৮/২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ধারা ৯, ৮, ৭, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।
​কোটচাঁদপুর থানা পুলিশ আরো জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তীকালে কারাগারে পাঠানো হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে পূর্ববর্তী কোনো অপরাধসংক্রান্ত তথ্য বা রেকর্ড যাচাই করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি বলে পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো’র ডিজিটাল নাম্বার প্লেট বিতরন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট পুনঃ বিতরণ