![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৬, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৫:৪১ এ.এম
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দর্শনায় যুবলীগ নেতা ফলেহারসহ গ্রেপ্তার (৬) ছয়
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকায় মশাল মিছিল ও সরকারবিরোধী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন দর্শনা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফলেহার হোসেনসহ ওয়ারেন্টভুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর, ভোররাতে দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে এবং দর্শনা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফলেহার হোসেন (৪০)।মো. ঝন্টু (৪৭), লিটন (৩৮), মোতালেব হোসেন (৪০), লিমন ওরফে আলফাজ (৪৫) ও শাওন ইসলাম (২২)।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
ফলেহার হোসেন ও তার সহযোগীরা গত ৩ সেপ্টেম্বর দর্শনা থানা এলাকায় সরকার বিরোধী কর্মকাণ্ডে উসকানি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মশাল মিছিলে সরাসরি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক টিম রোববার ভোররাতে একযোগে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে ফলেহার হোসেন সহ ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্য ৫ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে সোপর্দ করা হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.