সরকারের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে বরাদ্দকৃত হুইলচেয়ার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্য

বাংলাদেশ সরকার কর্তৃক ২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে বরাদ্দকৃত হুইলচেয়ার শারীরিক প্রতিবন্ধীদের মাঝে (১৭ আগস্ট) সোমবার বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা: ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে চুয়াডাঙ্গার মদনা-পারকৃষ্ণপুর ও হাউলি ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।আজ সোমবার বেলা ১২টায় মদনা-পারকৃষ্ণপুর ও হাউলি ইউনিয়নে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট রুহুল আমিন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব লাভলী ইয়াসমিন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শফিউল্লাহ এবং মদনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম।
হুইলচেয়ার বিতরণকালে বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় সহযোগিতা করা সমাজ ও রাষ্ট্রের সবার দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি চুয়াডাঙ্গা -২ সংসদ সদস্য এ্যাডভোকেট রুহুল আমিন বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের জীবনযাত্রার মান-উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন