![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৮:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৩:২৮ এ.এম
সলংগা ইউনিয়ন ছাত্রদলের ৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন, তৃণমূলের সন্তোষ
সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন সলংগা ইউনিয়ন ছাত্রদলের ৩ সদস্যের বিশিষ্ট আংশিক কমিটি দলীয় প্যাডে আনুষ্ঠানিক ভাবে অনুমোদন দেওয়া হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে সলংগা থানা ছাত্রদলের সদস্য কে এম আব্দুল মোমিন কে সভাপতি, সলংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বি কে সাধারণ সম্পাদক ও সলংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সামিউল ইসলাম সামি কে সাংগঠনিক সম্পাদক পদে নতুন নেতৃত্ব আনা হয়েছে।
এবিষয়ে সলংগা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম আরিফুল ইসলাম বলেন, বিগত দিনে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী তরুণ ও উদ্যমী মুখগুলোকে এই কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে।
এদিকে সলংগা ইউনিয়ন ছাত্রদলের নতুন এই কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। তৃণমূলের নেতাকর্মীদের মতে, দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করা হয়েছে। এই কমিটি আগামী দিনে সলংগা ইউনিয়ন ছাত্রদলকে আরও বেশি সুসংহত, গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দলের শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের উপর অর্পিত দায়িত্ব তারা নিষ্ঠার সাথে পালন করবেন এবং দেশ ও দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা রাখবেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.