সহিংসতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সহিংসতা    মামলায় রামানন্দ বৈদ্য (৪০) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর হাজরাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার রামানন্দ বৈদ্য উত্তর হাজরাবাড়ী গ্রামের জুগেশ চন্দ্র বৈদ্যের ছেলে এবং সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সদস্য।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অনক কুমার ঘোষ জানান, গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়ার ওয়াবদার হাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার সন্দেহ জনক আসামি হিসেবে রামানন্দ বৈদ্যকে ভোরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

৬নং বুড়াবুড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোঃ মেহেদী হাসান মারুফ

​আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৬নং বুড়াবুড়ী